আল -কুরআনের কথা সঠিক কথা:

 

আল -কুরআনের কথা সঠিক কথা:

আল্লাহ তাআলা নবী-রাসূলদেরকে পৃথিবীতে পঠিয়েছিলেন সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আর আল -কুরআন হচ্ছে সেই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার একমাত্র মানদ-। আল্লাহ তাআলা বলেছেন,

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ

“নিশ্চয় আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও (ন্যায়ের) মানদ- নাযিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে।” (সূরা হাদীদ-২৫)

আল -কুরআনই হচ্ছে সত্য কিতাব এর মধ্যে কোন সন্দেহ নেই। আল্লাহ বলেন,

 ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ “

এটি (আল্লাহর) কিতাব, এতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।” (সূরা আল-বাকারা-২) তাই সত্য কথা বলতে হলে, নেক আমল করতে হলে, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল -কুরআন জানতে হবে, আল -কুরআন বুঝতে হবে, আল -কুরআনকে মেনে চলতে হবে, আল -কুরআন দিয়ে বিচার-ফয়সালা করতে হবে। তাহলে উত্তম প্রতিদান পাওয়া যাবে। এ সম্পর্কে রাসূল (সা.) বলেছেন,

مَنْ قَالَ بِهِ صَدَقَ وَمَنْ عَمِلَ بِهِ أُجِرَ وَمَنْ حَكَمَ بِهِ عَدَلَ وَمَنْ دَعَا إِلَيْهِ هُدِىَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

“কুরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে, কুরআন থেকে যে আমল করে সে তার প্রতিদান পাবে, কুরআন দিয়ে যে বিচার-ফয়সালা করে সে ন্যায় বিচার করে এবং যে কুরআনের দিকে মানুষকে আহবান করে সে সঠিক পথের সন্ধান পায়।” (সূনান আত-তিরমিযি)

তাই আমাদের দায়িত্ব হচ্ছে, আল -কুরআন শিক্ষা করে এ শিক্ষার আলোকে সমাজে সত্য প্রতিষ্ঠা করা, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা সর্বপরি জীবনের সকল ক্ষেত্রে আল -কুরআনকে মেনে চলা।

Comments

Popular posts from this blog

আল -কুরআনের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে:

কুরআন অধ্যয়নকারীকে আল্লাহ স্বরণ করেন:

কুরআন বিহীন শরীর বিরান বাড়ীর মত: