কুরআন বিহীন শরীর বিরান বাড়ীর মত:

 

কুরআন বিহীন শরীর বিরান বাড়ীর মত:

আল -কুরআন এসেছে বিশ্ব মানবতার জীবনকে কুরআনের আলোয় আলোকিত করতে। সত্যের সন্ধান দেওয়ার জন্য, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। তবে যে ব্যক্তি কুরআন অধ্যয়ন করবে না, কুরআনকে বোঝার চেষ্টা করবে না, কুরআন নিয়ে গবেষণা করবে না অর্থাৎ যে দেহের মধ্যে আল -কুরআনের আলো নেয় সেটা উজাড় বাড়ীর মত, ছাড়া বাড়ীর মত। একটা ছাড়া বাড়ীতে যেমন সাপ, বিচ্ছু, তেলাপোকা ইত্যাদি পোকা-মাকড় বসবাস করে। ঠিক তেমনি যে দেহের মধ্যে কুরআন নেই সেই দেহে শয়তান বাস করে। আল-হাদীসে এর সমর্থনে বর্নিত হয়েছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ্র إِنَّ الَّذِى لَيْسَ فِى جَوْفِهِ شَىْءٌ مِنَ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ 

“হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, যেই দেহের মধ্যে আল -কুরআনের কোন শিক্ষা নেই সেই দেহটা হচ্ছে উজাড় বাড়ীর মত।” (সূনান আত-তিরমিযি) 

তাই একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, জীবনের সকল কাজের মধ্যে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে আল -কুরআন শিক্ষা করা, তাহলেই শয়তান থেকে নিজেকে রক্ষা করা যাবে।

Comments

Popular posts from this blog

কুরআনের একটি আয়াত হলেও সেটা মানুষের কাছে পৌছে দাও

কুরআন অধ্যয়নকারীকে আল্লাহ স্বরণ করেন:

আল -কুরআন হিদায়াতের একমাত্র কিতাব: