আল -কুরআনের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে:

 

আল -কুরআনের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে:

বিশ্ব মানবতার জীবন পরিচালনার জন্য যা দরকার আল্লাহ তাআলা আল -কুরআনের মধ্যে সব দিয়ে দিয়েছেন। মানুষের জন্য এমন কিছু নাই যার প্রয়োজন আছে অথচ কুরআনে তা বলা হয়নি, বরং সব কিছুকে সাজিয়ে-গুছিয়ে পরিস্কার করে আল -কুরআনে বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, 

وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ

আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ।” (সূরা আন-নাহল- ৮৯)

এ কিতাব থেকে যদি কেউ তার জীবনের চলার গাইড হেসেবে সম্পূর্ণটা মেনে চলে তাহেল সে সকল ক্ষেত্রে পূর্ণতা লাভ করবে। আর যদি কিছু মানে কিছু অস্বিকার করে তাহলে সে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্থ হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,

أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ 

“তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে।” (সূরা আল-বাকারা- ৮৫)

তাই আমাদের উচিৎ আল -কুরআন শিক্ষা করা, কুআনের সকল বিধান সম্পর্কে অবগত হওয়া এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আল -কুরআন মেনে চলা, তাহলেই দুনিয়া ও পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে।

Comments

Popular posts from this blog

কুরআনের একটি আয়াত হলেও সেটা মানুষের কাছে পৌছে দাও

কুরআন অধ্যয়নকারীকে আল্লাহ স্বরণ করেন: