শেষ জামানায় কুরআনের আমল থাকবে না:
শেষ জামানায় কুরআনের আমল থাকবে না: রাসূল (সা.) ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আল -কুরআনের তিলাওয়াত থাকবে কিন্তু কুরআনের আমল সমাজের মানুষের মধ্যে থাকবে না। বর্তমান বিশে^র দিকে তাকালে মনে হয় সেই সময় চলে এসেছে। এখন সারা পৃথিবীতে কুরআনের তিলাওয়াত আছে কিন্তু কুরআনের আমল নেই, কুরআনের হুকুম সমাজে বাস্তবায়ন নেই। এ সম্পর্কে আল-হাদীসে বর্ণিত হয়েছে, عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ، وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ، مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى، عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مَنْ عِنْدَهُمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ " “হযরত আলী (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ভবীষ্যতে মানুষের সামনে এমন একটা যুগ আসবে যখন নাম ব্যতিরেকে ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকবে না, আল -কুরআনের আক্ষরিক তিলাওয়াত ছাড়া আর কিছুই থাকবে ...