কুরআন অধ্যয়নকারীকে আল্লাহ স্বরণ করেন:

 

কুরআন অধ্যয়নকারীকে আল্লাহ স্বরণ করেন:

এই পৃথিবীতে সর্বোত্তম কাজ হচ্ছে আল -কুরআন অধ্যয়ন করা এবং সে অনুযায়ী জীবনে আমল করা। যারা দুনিয়ায় আল -কুরআন অধ্যয়ন করবে, জেনে-বুঝে আমল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে স্বরণ করবেন এবং এই কুরআনের সংস্পর্শে থাকার কারনে তাদের মাধ্যমে পৃথিবীতে আলোকবর্তিকা ছড়িয়ে দিবেন। এ সম্পর্কে আল-হাদীসে বর্ণিত হয়েছে,

عَنْ أَبِي ذَرٍّ قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ إِلَى أَنْ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَوْصِنِي قَالَ: "أُوصِيكَ بِتَقْوَى اللهِ عَزَّ وَجَلَّ، فَإِنَّهُ أَزْيَنُ لِأَمْرِكَ كُلِّهِ " قُلْتُ: زِدْنِي قَالَ: "عَلَيْكَ بِتِلَاوَةِ الْقُرْآنِ، وَذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، فَإِنَّهُ ذِكْرٌ لَكَ فِي السَّمَاءِ وَنُورٌ لَكَ فِي الْأَرْضِ

“হযরত আবু যার গিফারী (রা.) হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসুল (স.) এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি একটি লম্বা হাদীস বর্ণনা করলেন। আমি বললাম হে আল্লাহর রাসূল (সা.) আামকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কেননা ইহা তোমার সমস্ত আমলকে সৌন্দর্যম-িত করবে। (আবু যার বলেন) আমি বললাম, হে আল্লাহর রাসূল (সা.) আপনি আমাকে আরো অতিরিক্ত কিছু উপদেশ দিন। রাসূল (সা.) বললেন, তুমি কুরআন তিলাওয়াত করবে এবং সর্বাবস্থায় আল্লাহর স্বরণ করবে, তাহলে আসমানে তোমাকে স্বরণ করা হবে এবং দুনিয়ায় এটা তোমার জন্য আলোকবর্তিকা হবে।” (বায়হাকী, শুয়াবুল ঈমান)

তাই আমাদের দায়িত্ব হচ্ছে আল -কুরআন অধ্যয়ন করা এবং আল -কুরআনের শিক্ষা মেনে চলা। এর মাধ্যমে পরিবার, সমাজ আলোকিত হবে এবং জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হবে।

Comments

Popular posts from this blog

আল -কুরআনের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে:

কুরআনের একটি আয়াত হলেও সেটা মানুষের কাছে পৌছে দাও