সহীহ কোরআন শিখার গুরুত্ব


সহীহ কোরআন শিখার গুরুত্ব

 রাসুল সা: বলেছেন, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয়। (সহীহ বুখারী)

অন্য হাদীসে বলা হয়েছে, পবিত্র কোরআনের একটি হরফ (অক্ষর) তিলাওয়াতের জন্য দশটি নেকী পাওয়া যায়।

আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের প্রত্যেক এর জন্য কুরআন পড়া আবশ্যক। কিন্তু ছোটবেলায় যারা কোরআন পড়া শিখেছে পরবর্তীতে চর্চা না থাকার কারণে অনেকেই তা পড়তে পারে না। আবার এমন অনেকেই আছে যারা ইসলাম ধর্মের অনুসারী হয়েও নানা কারণে কোরআন শিখতে পারেনি।

কিন্তু প্রতিদিনের নামাজ আদায়ের জন্য কোরআনের বিভিন্ন সূরা জানা আবশ্যক। এছাড়া সঠিকভাবে ইসলামী জীবন ধারণের জন্য কোরআন পড়া ও অর্থজানা অবশ্যই কর্তব্য। তাই নিজের ও পরিবারের ছোট বড় সকলের জন্য কোরআন শেখার ব্যবস্থা থাকা উচিত।

Comments

Popular posts from this blog

কুরআনের একটি আয়াত হলেও সেটা মানুষের কাছে পৌছে দাও

কুরআন অধ্যয়নকারীকে আল্লাহ স্বরণ করেন:

আল -কুরআন হিদায়াতের একমাত্র কিতাব: